আগে বিষয় নির্বাচন করুন!
সংজ্ঞা (১ )
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি Part of Speech বলে।
আমরা বাক্যে যে প্রতিটি শব্দ ব্যবহার করি তাকে বলা হয় Part of Speech.
উদাহরণ :
১ নং বাক্যে, Karim, is, a, good, এবং boy প্রত্যেকটি একেকটি part of speech.
ঠিক একই ভাবে ২ নং বাক্যে, he, goes, to , school ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিই একেকটি Part of Speech. কারণ, তারা প্রত্যেকটিই বাক্যের অংশ। ৩ নং বাক্যটিতে মোট তিনটি শব্দ বা word আছে। সুতরাং এই বাক্যের তিনটি part of speech আছে।
বাক্যগুলিকে একটি বাক্যের ক্ষুদ্রতম অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাদের ব্যবহার এবং কার্যকারিতা অনুসারে, বাক্যগুলিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, যাকে বলা হয় parts of speech (বাক্যের অংশ)।
বাক্যে, ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই Parts of Speech বলে।
উদাহরণ :
উপরোল্লেখিত বাক্যেগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই Part of Speech বলে।
Note: একটা কথা মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। আলাদা ভাবে কোন একটা শব্দকে part of speech বলা যাবে না।অর্থাৎ সকল Parts of Speech ই Word কিন্তু সকল Word ই Parts of Speech না।
Part of Speech মানে বাক্যের অংশ। Word যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে Parts of Speech বলা যাবেনা। আমি যদি বলি Water তাহলে সেটা কোন Part of Speech হবেনা । কারণ, এটা কোন বাক্যের অংশ নয়। সম্পূর্ন আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি Water is life তাহলে Water একটি Parts of Speech হবে। কারণ, এখানে water বাক্যেরই একটি অংশ।
বাক্যে তাদের কার্যকারিতা অনুসারে আট ভাগে ভাগ করা হয়েছে ।
নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো:
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকে noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।
Noun (বিশেষ্য) বলতে যেকোনো ধরণের নাম বোঝায়। এর অর্থ, আমরা আমাদের চারপাশে যা দেখি তা একটি বিশেষ্য।
বিশেষ্যগুলি ব্যক্তি, জিনিস, প্রাণী, ঘটনা, স্থান, ধারণা ইত্যাদির নামকরণের জন্য ব্যবহৃত হয়।
উদাহরণ :
বিশেষ্যগুলিকে (Nouns) পাঁচ প্রকারে ভাগ করা হয়েছে। এগুলো হল:
সহজভাবে, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই Pronoun বা সর্বনাম বলে। যেমন, He, She, We etc.
আমরা Noun এর পরিবর্তে যে শব্দটি ব্যবহার করি তাকে Pronoun বলে।
উদাহরণ :
উপরের উদাহরণ গুলোতে Karim নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথম বার তার নাম Karim হিসেবে ব্যবহার করা হয়েছে,পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে Pronoun হিসেবে He ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের Noun এর gender এবং number অনুযায়ী Pronoun বসাতে হয়।
যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।
Adjectives বিশেষণ শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনামের যোগ্যতা নির্ধারণ করে। এটি বিশেষ্য বা সর্বনামের গুণমান, সংখ্যা এবং আকার নির্দিষ্ট করে। এটি বিশেষ্য বা সর্বনাম বর্ণনা করে।
উদাহরণ :
The verb is an important part of speech. Without a verb, no sentence can be formed. It shows a physical or mental action. The verb always believes in doings and actions.
যে শব্দ দ্বারা কোন কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.
উদাহরণ :
যে সকল শব্দ Verb, Adjective বা অন্য adverb কে Modify করে বা কোনকিছু add করে সেই সকল শব্দগুলোকে Adverb বলে। যেমন, very, slowly, well, carefully etc.
The word that usually modifies the verb, adjective, or other adverb is known as an adverb.
উদাহরণ :
A preposition defines the relationship between nouns or pronouns with another word in a sentence. It works as a connector and specifies the location or a location in time.
বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যেসব শব্দ Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন, in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until etc.
উদাহরণ :
১ম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা Noun এর পূর্বে কোন preposition না বসাই তাহলে “The table” Noun টি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। On বসানোর সাথে সাথেই সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক একই ভাবে বাকি Sentence গুলোতেও behind এবং from একই কাজ করছে।
যেসব Word একাধিক শব্দ, বাক্য কিংবা Clause কে সংযুক্ত করে তাদেরকে Conjunction বলে। যেমন, and, or, but, yet, for, nor, so, because etc.
Usually, conjunction joins a word with another word or joins a sentence with another sentence. It is a connector. It links words, sentences, phrases or clauses.
উদাহরণ :
It expresses strong feelings, emotions, and sudden changes of mind. It may be sudden happiness or sadness.
Interjection হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোন পরিবর্তন/প্রকাশ কে বুঝায়। যেমন, Hurrah, Alas, Oh, Bravo, Ouch, Ah etc.
Example:
আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে ধারাবাহিক ভাবে parts of speech এর প্রকারভেদ গুলো নিয়ে আলোচনা করেছি।
কোন মন্তব্য নেই